সিলেট-২ আসনে প্রার্থী হবেন প্রবাসী নেতা মোহিদ আলী
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: আগামি জাতীয় নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনে প্রাথী হবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম. মোহিদ আলী মিঠু।
শনিবার বিকেল সাড়ে ৪টায় গোয়ালাবাজারস্থ নিজ বাসায় বালাগঞ্জ-ওসমানীনগর ও বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামার গাঁও গ্রামের বাসিন্ধা ও যুক্তরাজ্যস্থ শেফিল্ড শাখা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিদ লিখিত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। নিজ জন্মভূমির পাশাপাশি যুক্তরাজ্যেও আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।
দলীয় মনোনয়ন প্রাপ্তির আশাবাদ ব্যক্ত করে মোহিদ বলেন, যদি কোনো কারণে দল আমাকে মনোনয়ন না দেয় তবে যাকেই নৌকা প্রতীক দেয়া হবে তার পক্ষে কাজ করবো।
তিনি বলেন, দেশে লেখাপড়া করে ইংল্যান্ডে গিয়েছিলাম। সেখানে গিয়ে আর কিছু দিন পড়া লেখা করে রাজনীতিতে সম্পৃক্ত হয়। তবে প্রবাসে থাকলেও মন পড়ে থাকে বাংলাদেশে। তাই দেশের সাধারণ মানুষের পাশে থেকে জনসেবা করার পাশাপাশি দেশের মানুষের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন, উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. তখলিছ আলী, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুক আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ, সহ-সভাপতি জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএস সোহেল, সমাজ কল্যান সম্পাদক এসএম হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস শহিদ, সদস্য জাহেদুল আম্বিয়া কার্জন, বিশ্বনাথ নিউজ টুয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক দৈনিক সিলেটের ডাকের বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ, সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজলু, চ্যানেল এস ইউকের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি, সাপ্তাহিক নকশী বাংলা পত্রিকার সম্পাদক সালেহ আহমদ, দৈনিক সিলেট সুরমার স্টাফ ফটোগ্রাফার জাকির হোসেন শিপু, সাংবাদিক এমএ কাদির, সমাজ সেবক নুরুল আমীন, গোয়ালা বাজারের ব্যবসায়ী নেছাওর আলী, সাইদুল ইসলাম ও চ্যানেল আগামীর ম্যানেজিং ডিরেক্টর এসএম মারজান ইভান প্রমুখ।


