হক ও বাতিলের দ্বন্ধ সব সময় ছিল ও থাকবে: মুফতি আবুল কালাম জাকারিয়া
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৩ বার পঠিত
জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া বলেছেন, হক ও বাতিলের দ্বন্ধ যুগে যুগে ছিল ও থাকবে। হক বাতিলের দ্বন্ধ হবে শেষ পর্যন্ত হকের বিজয় হবেই। বাতিলরা বিভিন্ন বিষয়ে মিথ্যাচার করবে, তাদের মিথ্যাচারের দিকে থাকালে হবে না। আমাদের আক্বাবীর আছলাফদের অনুস্বরণ করে হকের কাজ চালিয়ে যেতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে বিশ্বনাথের জামেয়া মুহাম্মদিয়া মাদরাসা মিলনায়তনে কওমী উলামা পরিষদ বিশ্বনাথের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় অন্যান্য বক্তারা বাহাছ নিয়ে আলীয়া ও কওমি পন্থীদের সৃষ্ট দ্বন্ধ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি সুন্নি জনতার ব্যানারে সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, লা মাযহাবি, সলফী, আইএস এর মতো ভ্রান্ত মতবাদের বিরোধীতায় কওমি উলামারা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রশাসনের অনুমতিক্রমে শান্তি শৃঙ্খলা নিশ্চিত হলে বাহাছের বিষয়বস্তু স্থান ও সময় নির্ধারণ করে পরিবেশ তৈরি হলে তারা বাহাছের জন্য প্রস্তুত বলে জানান। মাওলানা নূরুল ইসলাম মইজপুরীর সভাপতিত্বে ও মাওলানা নূরুল হকে’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা রশীদ আহমদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা কামরুল ইসলাম ছমির, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা আবদুল হাই, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা খবীর উদ্দিন, মাওলানা হাসমত খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আনহার উদ্দিন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা উবায়দুর রহমান, মাওলানা শাহনুর মাহমুদ, মাওলানা আশরাফুল হক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা লোকমান আহমদ, মাওলানা নুরুউদ্দিন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা উবায়দুর রহমান, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আহমদ আলী, মাওলানা মনসুর আহমদ, মাওলানা আক্তার হোসাইন, মাওলানা কতুব উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ। মতবিনিম সভায় শত শত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন ও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।-বিজ্ঞপ্তি


