অসিত ভট্টাচার্য্য’র মৃত্যুতে রাজীব দেবের শোক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:২১ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ- খিষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত ভট্রাচার্য্য’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ওসমানীনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব দেব বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠনো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেন। শোকবার্তায় পরলোক গমনকারী অসিত ভট্টাচার্য্য’র আত্মার শান্তি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দরা বলেন অসিত ভট্ট্রাচার্য্য ছিলেন সমাজের সর্বস্তরের মানুষের জন্য এক নিবেদিত প্রান।


