আল-ফালাহ একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের কামালপুরস্থ আল-ফালাহ একাডেমীর ৮ম বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে একাডেমী প্রাঙ্গনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতারপুরস্কার বিতরণ করা হয়। বিশিষ্ঠ মুরব্বি আলহাজ্ব মফিজ আলীর সভাপতিত্বে ও একাডেমীর সহকারী প্রধান শিক্ষক সেজুল মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম, আব্দুস সুবহান, প্রিন্সিপল উইমেন্স কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল এইচ এম আখতার ফারুক, কোরআন তেলাওয়াত করেন ৯ম শ্রেণীর ছাত্র রিজন আহমদ ও মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষিকা রুমি বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আজাদুর রহমান, একাডেমীর পরিচালনা কমিটির সদস্য তৌফিক রহমান হাবিব, যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম মাছুম।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক সহল আল রাজী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ.কে এম দুলাল, মনোহর আলী, সুমন আহমদ সুনন, ওসমানীনগর উপজেলা যুব সংহতির আহবায়ক আসিক মিয়া, প্রিন্সিপল উইমেন্স কলেজের প্রভাষক ইসলামুজ্জামান, আলী আছগর, ওয়ারিছ উল্লাহ, একাডেমীর শিক্ষক এনামুল হক, আবু সাদেক, শাহেনা বেগম, বদরুল আলম, আমজদ হোসেন, তামান্না বেগম, রুজিনা বেগম, বনি ইয়ামিন, সাজ্জাদুর রহমান, জাপা নেতা নজমুল ইসলাম চৌধুরী, আনোয়ার মিয়া, আতা মিয়া, আমিনুল ইসলাম, আয়না মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


