ওসমানীনগরে থ্রী এ সাইড ফুটবল টুর্নামেন্ট আগামী ২০ ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে থ্রী এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০১৬ আগামী ২০ ফেব্রয়ারী অনুষ্টিত হবে। ২০ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্টিত হবে। উক্ত খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপস্থিত থাকবেন সমাজসেবী ও উমরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুর রহিম। উক্ত খেলায় সর্বস্তরের মানুষের উপস্থিত থাকার জন্য আহব্বান জানিয়েছেন পরিচালানা কমিটির পক্ষে কাউয়ুম আহমদ,সবুজ আহমদ,সাইফুল ইসলাম, জাবের আহমদ।


