ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৫২০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মরহুম আলাল আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্চাসেবকদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ-জুম্মা উপজেলার গোয়ালাবাজারস্থ জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইহ্ইয়া, বিএনপি নেতা গয়াছ মিয়া, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুৃগ্ন আহবায়ক আলাউদ্দিন, জুয়েল আহমদ,আলাউর রহমান শান্ত, স্বেচ্চা সেবকদল নেতা সৈয়দ মোস্তাক আলী, লয়লুছ মিয়া, হারুন মিয়া, কৃষক দল নেতা তুরুন মিয়া, গোয়ালাবাজার ইউপি স্বেচ্চাসেবকদলের আহবায়ক কামাল পারবেজ,যুগ্ন আহবায়ক কবির খান, পশ্চিম পৈলনপুর ইউপি স্বেচ্চাসেবকদলের আহবায়ক হাসান আহমদ জিবুল, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সৈয়দ শাহজান আলী, ছাত্রদল নেতা রকিব আলী প্রমুখ। মিলাদ মাহফিল শেষে মরহুম আলাল আহমদের রুহের মাগফেরাত কামনা ও উপজেলা স্বেচ্চাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইফতেকার আহমদ খোকনের রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।


