কাউন্সিলর আয়াছ মিয়া দেশে আসছেন কাল
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের ক্যাবিনেট মেম্বার ও কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া দেশে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। তিনি যুক্তরাজ্যের হিথ্র বিমান বন্দর থেকে আজ সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটের বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সামাজিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।


