চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বিশ্বনাথ যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৫২৫ বার পঠিত
তজম্মুল আলী রাজু :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদে দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে আসছেন বলে জানাগেছে। দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করবেন এমন দাবি করেছেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির এক সভায় মকদ্দছ আলীর প্রার্থীর্তা চুড়ান্ত করে উপজেলা যুবলীগ।উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আশিক আলী এবং আলতাব হোসেন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, জহুর আলী, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, শাহিন আহমদ, রফিক হাসান, রফিক আহমদ, শামীম আহমদ, শাহ আলম খোকন, তোফায়েল আহমদ, আব্দুল কাহার, আনোয়ার মিয়া, সুহেল তালুকদার, তাজুল ইসলাম, জুনাই মিয়া, আব্দুস শহিদ প্রমুখ।


