জগন্নাথপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে আওয়ামীলীগ সমর্থিত দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী দুই ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী পৃথকভাবে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটলি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহ আব্দুর রকিবের সমর্থনে পাটলি পীরবাড়ি গ্রামে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ নেতা ফারুক মেম্বারের সভাপতিত্বে ও শাহ সুজেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আব্দুর রকিব, আওয়ামীলীগ নেতা মুক্তার মিয়া কোরেশী মেম্বার, আইদ মিয়া কোরেশী, সত্তার মিয়া, গফ্ফার মিয়া, হান্নান মিয়া, আছাব আলী, সফু মিয়া, লিটন, ফারুক, মুবীন, ছানু মিয়া, জয়নুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা চেয়ারম্যান প্রার্থী দলের ত্যাগী আওয়ামীলীগ নেতা শাহ আব্দুর রকিবকে দলীয় প্রতীক নৌকা দিতে দলের শীর্ষ নেতাদের প্রতি আহবান জানান। তিনি দলীয় প্রতীক পেলে তাঁকে নির্বাচিত করার লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
এদিকে-উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠুর সমর্থনের গত বুধবার রাতে স্থানীয় রাণীগঞ্জ বাজারে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন মায়া, শাহীন আহমদ সুমন, মিঠুন রায়, আশিক উল্লাহ, রজত রায়, সানি আহমদ, সুমন নমসূদ্র, রনি রায়, লিপু আহমদ, সুমন আহমদ, নুর আলম, রিপন মিয়া, কামাল হোসেন, আবু জাফর রিপু, আলামিন, আবুল কাশেম, রিপন হোসেন প্রমূখ। সভায় বক্তারা চেয়ারম্যান প্রার্থী দলের ত্যাগী নেতা আজমল হোসেন মিঠুকে দলীয় প্রতীক নৌকা দিতে দলের শীর্ষ নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি দলীয় প্রতীক পেলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তাঁকে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন। #


