জগন্নাথপুরে বিদায়ী মেয়র আক্তারকে অভিনন্দন জানিয়েছে প্রেসক্লাব
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৬২ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুর পৌরসভার বিদায়ী মেয়র আক্তার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে বিরোধী দলের নেতা হয়েও অত্যান্ত সফলতার সাথে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করে গেছেন। তিনি তাঁর দায়িত্ব পালনকালে পৌরবাসীর কাঙ্খিত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। সততা নিষ্ঠা ও উত্তম আচরণ পৌরবাসীর কাছে তাঁর ব্যক্তিতক্বে আকর্ষণীয় করে তুলেছে। পরিকল্পিতভাবে পৌর পরিষদ ও পৌর এলাকার উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে তাঁর দায়িত্ব ও কর্তব্যে যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। এবারের নির্বাচনে অংশ নিলে তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তিনি নির্বাচনে অংশ না নেয়ায় তাঁর ব্যক্তি মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। অবশেষে তিনি হাসিমুখে দায়িত্ব হস্তান্তর করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
বিদীয় মেয়র আক্তার হোসেনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়, সহ-সভাপতি কোহিনূর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য গোলাম সারোয়ার, আলী আছগর ইমন, এমডি মুন্না, কলি বেগম প্রমুখ।


