জগন্নাথপুরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৯ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে আওয়ামীলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উদযাপন ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সৈয়দ সাব্বির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান প্রমূখ। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


