জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফকে গণসংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:০২ অপরাহ্ণ | সংবাদটি ৯০৪ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে হবিবপুর গ্রামের কৃতী সন্তান নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফকে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে স্থানীয় হাসপাতাল পয়েন্টে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের সাবেক প্রফেসর মো.আবু তৈয়ব চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনিভার্সিটির প্রফেসর ড. তোফায়েল আহমদ রুমি। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ্ব সমছু মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল হাসান মকবুল, সাবেক ইউপি সদস্য সাদেকুর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাবেক কৃতী ফুটবলার মাহমদ আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস শহীদ ইব্রাহিম, সাংবাদিক শংকর রায়, দিলদার হোসেন দিলু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ। সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


