জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শিক্ষক ছাত্র/ছাত্রী ও অভিভাবক মিলে ক্ষুদে ছাত্রীদের ফুলের নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিসব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব করম আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদ, মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষিকা মোছাঃ হুছনা বেগম, শামীমা খাতুন, মোছাঃ রাহেলা বেগম, এলাকার বিশিষ্ট মুরব্বি মাষ্টার আলতাফুর রহমান, আলহাজ মখদ্দুছ আলী, ডাক্তার ইয়াসিন আরাফাত, ডাক্তার আবু সালেহ মোহাম্মদ নাসের, সিলেট সাহিত্য ফোরামের সভাপতি মোহাম্মদ সায়েস্তা মিয়া, নুর মিয়া, দলিল লেখক ফারুক আহমদ, মোহাম্মদিয়া যুব সংঘের (জয়নগর) সভাপতি ফারহান আহমদ, সহ সভাপতি মাসুল আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক ইমরান আহমদ, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মারুফ আলম, বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমুখ।


