দৌলতপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদের হাটের সভা
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাদের হাটের উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্য আসর সোমবার সকালে অনুষ্টিত হয়। দৌলতপুর ইউপি চাদের হাটের সভাপতি সাইদুর রহমান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিল্টন দেব রিগ্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাসিক মাকুন্দার সম্পাদক কবি খালেক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতাকার খোয়াজ আলী, উপজেলা চাদের হাটের সভাপতি ডা.বিভাংশু গুণ বিভু, সমাজসেবক জালাল উদ্দিন, ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, ছড়াকার এম আবদুল মান্নান,মকবুল হোসেন, শহিদুল ইসলাম,ইউনুছ আলী,নুরুল ইসলাম, সৈয়দ আলী,সুমন নূর, মফিজ চৌধুরী,ফুরকান আলী, মাহিদুল ইসলাম সিজান প্রমুখ।


