প্রবাসী আখদ্দুছ আলীকে বিমানবন্দরে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:: প্রস্তাবিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্যের ব্রাডফোর্ড আওয়ামী লীগের সহ সভাপতি আখদ্দুছ আলীকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেট বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সফর সঙ্গী হিসেবে দেশে আসলে তাঁকে (আখদ্দুছ) ওই সংবর্ধনা প্রদান করা হয়।সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রস্তাবিত পৌরসভাবাসী, বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন, দি স্পিরিট অব ৭১’ বাংলাদেশ, বিশ্বনাথ ২১ উদযাপন পরিষদের পক্ষ থেকে তাঁদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শফিকুর রহমান চৌধুরী ও আখদ্দুছ আলী।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাডফোর্ড আওয়ামী লীগের সহ সভাপতি শামছুল আলম ছরকুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, রাজু আহমদ খান, দি স্পিরিট অব ৭১’ বাংলাদেশ’র সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি জুবেল আহমদ।


