বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে হযরত শাহ্ মখসুদ-শাহ্ মনির উদ্দিন (র:) এর ইছালে ছওয়াব উপলক্ষে দিন ব্যাপি বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে। রাজাপুর শাহী ঈদগাহ্ মাঠে শনিবার ২টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্টিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, এনায়েত হোসেন জায়গীরদার ও হীরা মিয়া জায়গীরদার। এতে প্রধান অতিথির বয়ান পেশ করেন- আলহাজ্ব মাও: তাজুল ইসলাম। প্রধান বক্তার বয়ান পেশ করেন-মাও: আব্দুল মুক্তাদিও খান, বিশেষ অতিথির বয়ান পেশ করেন- মাও: আব্দুল লতিফ খান, মাও: হাফেজ মুজাহিদুল ইসলাম, মাও: শিহাব উদ্দিন, মাও: শফিকুল ইসলাম, মাও: আব্দুল মুছাব্বীর, মাও: ছালেহ আল-মাহমুদ, মাও: জুয়েল আহমদ লতিফি প্রমুখ।


