বিশ্বনাথের নাজিরবাজারে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১৬৯৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে ১২ ফেব্রুয়ারী শুক্রবার নাজিরবাজারের ঈদগাহ সংলগ্ন পশ্চিমের মাঠে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সৌখিন কাবাডি খেলোয়াড়বৃন্দের আয়োজনে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে নক আউট কাবাডি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলার ১৬টি দল। খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ ২৫ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ ২০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি কামনা করেছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শেখ শাহজাহান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।


