বিশ্বনাথের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৭১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী। আমি কি ভুলিতে পারি? ভাষা শহীদের আত্বত্যাগের ফলে আজ আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলছি সেই সব ভাষা শহীদদের জন্য রইল গভীর শ্রদ্ধা।
বিনম্র শুদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন বিশ্বনাথের অলংকারী ইউনিয়নবাসী। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহরে সিলেটের বিশ্বনাথের অলংকারী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্র-ছাত্রী “সেলিনা আক্তার, মমিনুর মুরাদ ও সাহিদ আলীর” উদ্যোগে নব-নির্মিত শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় বাঙালীর এ শ্রেষ্ট সন্তানদের।
সকাল ৯টার পর কিছুক্ষনের মধ্যেই শহীদ মিনার চত্ত্বর ফুলে ফুলে ভরে উঠে, শত শত ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার।
নব নির্মিত শহীদ মিনার উদ্বুদোন করেন বিশিষ্ট সমাজ-সেবক, রাজনীতিবিদ, আলংকারী ইউনিয়নের চেয়ারম্যান, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা লিলু মিয়া ও এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী রফিক মিয়া, আজম আলী, জনাব আব্দুল ওহিদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু নসর ওহীদ ঘোরী, শিক্ষক মন্ডলীর মধ্যে আরো উপস্তিত ছিলেন জনাব সেলিম জাহাঙ্গীর বিএসসি, জনাব মুজিবুর রহমান খান, জনাব হাবিবুর রহমান, নুরুল আমিন,মইন উদ্দিন, সাবেক শিক্কক আজিজুর রহমান l
এসময় উপস্থিত ছিলেন হুশিয়ার আলী, ওদুদ মিয়া, আনোয়ার আলী, প্রাক্তন ছাত্র মোস্তাক আহমেদ, মাজু মিয়া, মতিন মিয়া, আজিজ মিয়া, মুহায়মিনুর রহমান ফাহাদ, রাসেল মিয়া, কুদ্দুস আলী, আলাল উদ্দিন, জয়নাল আবেদিন, মৌরশ আলী, আমিন রহমান প্রমুখ।
একুশের প্রথম প্রহরে উক্ত এলাকায় প্রথম শহীদ মিনার স্থাপিত হওয়াই এলাকাবাসীর মধ্যে যেন এক আনন্দের জুয়ার চলে আসে পরে এলাকাবাসী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


