বিশ্বনাথে আটক রুবেলের স্বীকারক্তিতে সহযোগিসহ চোরাই সিএনজি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১২:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৫৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শুক্রবার রাত সাড়ে ৭টায় আটক সিএনজি চোর রুবেল মিয়ার স্বীকারক্তিতে তার সহযোগিসহ চোরাই সিএনজি গাড়ি (সিলেট-থ-১২-৮৭৩৪) উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চানসির কাপন গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় আটক রুবেলকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে উপজেলা সদরের চানসিরকাপন এলাকা থেকে চোরাই অটোরিকসা সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। এসময় রুবেলের সহযোগি ফারুক আহমদকে আটক করে পুলিশ।
চোরাই গাড়ি উদ্ধারের সত্যতা স্বীকার করে থানার এস আই তোফাজ্জুল হোসেন বলেন, অটোরিকসা চোর রুবেলের কথামতো চোরাই অটোরিকশাসহ তার সহযোগি ফারুক আহমদকে আটক করা হয়। আটককৃতদের দক্ষিণ সুরমা থানা পুলিশের জিম্মায় দেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর রাত ১০টায় সিলেট পুলের মুখ থেকে বিশ্বনাথের পনাউল্ল্যা বাজারে একটি অটোরিকশা (সিলেট-থ-১২-৮৭৩৪) যাত্রীবেশে ভাড়া করা হয়। বিশ্বনাথের সীমান্তবর্তি এলাকা কামালবাজার আসামাত্রই গাড়ির বদলি চালক ময়নুল ইসলামকে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করা হয়। এঘটনায় গাড়ির প্রকৃত চালক জয়নাল আবেদিন বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ১২৫১ (তাং ২৮.১.১৬ইং)। গাড়িটি হল হুপাজে কোরআন মহিলা দাখিল মাদরাসা লক্ষনাবন্দ, গোলাপগঞ্জ। গাড়িটি চুরি হওয়ার পর থেকে গাড়ি মালিককে মোবাইল ফোনে টাকা দেয়া কথা বলে রুবেল। রুবেলের দেয়া বিকাশ নাম্বারে গতকাল বৃহস্পতিবার তিন হাজার টাকা গাড়ি মালিক প্রেরণ করেন। কিন্তু রুবেল ওই টাকা বৃহস্পতিবার তুলতে না পারায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের সুসমিতা লাইব্রেরী বিকাশ এজেন্ট থেকে ওই তিন হাজার টাকা তুলতে এসে পুলিশের ফাঁতানো ফাঁদে ধরা পড়ে সে।


