বিশ্বনাথে ইউএনও’কে বিদায় সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:২১ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অফিসার্স ক্লাবের উদ্যোগে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। ইউএনও মুহাম্মদ আসাদুল হক সম্প্রতি বিশ্বনাথ থেকে বদলী হওয়ায় কারণে তাঁকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অফিসার্স ক্লাবের সহ সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ শাখার ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, সমবায় কর্মকর্তা স্মৃতি রাণী বীর, পিআইও সফিক উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ দেবনাথ, হিসাবরক্ষক কর্মকর্তা পার্থ প্রতিম নাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, ইউআরসি কর্মকর্তা মহি উদ্দিন, চিকিৎসক এম এ কদ্দুছ চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।


