বিশ্বনাথে ইউএনও’র বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০৬ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। এসময় বিদায়ী অতিথিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, অফিসারদের পক্ষে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, চেয়ারম্যান জালাল উদ্দিন, চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, চেয়ারম্যান লিলু মিয়া, চেয়ারম্যান আনোয়ার খান চেয়ারম্যান আব্বাস আলী, চেয়ারম্যান তাহিদ মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা সদস্যের পক্ষে নুরুন্নাহার ইয়াসমিন, সাংবাদিক আশিক আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য জোনসা বেগম, নাজমা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বন কর্মকর্তা মঞ্জুরুল হাসান পাঠান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।


