বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খানের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৯০১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের মতবিনিময় সভা সোমবার রাত ৮টায় দশদল গ্রামে অনুষ্ঠিত হয়। মুরব্বী মোসাহিদ আলীর সভাপতিত্বে ও ইউপি সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ফরিদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খান, মুরব্বী আলখাছ আলী, আনফর আলী, শাহাব উদ্দিন, আবদুল্লাহ, আবদুর রশিদ, আবদুল মান্নান, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মানিক মিয়া, ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক একে ফটিক, সহ-প্রচার সম্পাদক লিয়াকত আলী, ইউপি সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাঈল আলী, সেচ্ছাসেবকদল নেতা জালাল উদ্দিন, নূর আলী, শামিম আহমদ, জালাল উদ্দিন, তারিছ আলী, রাকিব আলী, শামিম মিয়া, ওয়ারিছ আলী, নাজমুল ইসলাম, মঈন উদ্দিন, ইউনুছ আলী, জাহির আলী, আজাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


