বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর মামলার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৯ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান তাহিদ মিয়ার ওপর মামলার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। সোমবার রাত সাড়ে ৭টায় এলাকার ৩২জন স্বাক্ষরিত এক বিবৃতিত্বে তারা বলেন, মিথ্যা মামলায় একজন জনপ্রতিনিধিকে আসামি করা খুবই দুঃখজনক। তাহিদ মিয়াকে মামলার আসামি করায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাহিদ মিয়ার ওপর যে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে,তা উদ্দেশ্য প্রনোধিত ও বানোয়াট। প্রকৃত পক্ষ ওই ঘটনার সঙ্গে তাহিদ মিয়া চেয়ারম্যান জড়িত নয়। সঠিক তদন্তে করে মামলা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি তারা দাবি জানান। অভিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের করে তাহিদ মিয়াকে ওই মামলা থেকে অব্যাহতি প্রদানের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি


