বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর দায়েরকৃত মামলার নিন্দা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৬০১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়ার ওপর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার ইউপি জনপ্রতিনিধিরা।
সোমবার বিকেলে বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিত্বে তারা বলেন, তাহিদ মিয়া চেয়ারম্যানের ওপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
নিন্দাকারীরা হলেন-উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী। বিজ্ঞপ্তি


