বিশ্বনাথে ইউনিয়ন নির্বাচনে একক প্রার্থী দেবে যুবলীগ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১২৫০ বার পঠিত
স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদে একক চেয়ারম্যান প্রার্থী দেবে উপজেলা যুবলীগ। সদস্য পদেও যুবলীগ বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী দেবে এমন সিদ্ধান্ত গৃহিত হয় দলের কার্যকরী কমিটির সভায়। বৃহস্পতিবার উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির এক সভা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আশিক আলী এবং আলতাব হোসেন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, জহুর আলী, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, শাহিন আহমদ, রফিক হাসান, রফিক আহমদ, শামীম আহমদ, শাহ আলম খোকন, আব্দুল কাহার, আনোয়ার মিয়া, সুহেল তালুকদার, তাজুল ইসলাম, তোফায়েল আহমদ,জুনাই মিয়া, আব্দুস শহিদ প্রমুখ।


