বিশ্বনাথে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান সুহেল মিয়া
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১৫৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য ওল্ডহাম শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া নৌকার মাঝি হতে চান। ‘তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে সুহেল মিয়া বিশ্বনাথ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে দেশ-বিদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি বিশ্বনাথ ইউনিয়নের ভোগশাইল গ্রামের বাসিন্দা। খুবই শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে জানাগেছে। যুক্তরাজ্য থেকে তিনি দেশে দলীয় নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে তার পরিবার সূত্রে জানাযায়।
এ ব্যাপারে সুহেল মিয়া বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দলীয় মনোনয়নের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তই মেনে নিব। আমার বিশ্বাস নেতৃবৃন্দ আমার কর্মের মূল্যায়ন করবেন।


