বিশ্বনাথে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীদের নামের তালিকা সংগ্রহ চলছে
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৪৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ বিএনপি দলীয় পদপ্রার্থীদের নামের তালিকা সংগ্রহ করছে। ইতিমধ্যে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে এম বার্তা প্রেরণ করে উপজেলা বিএনপি। ফলে এখন পুরো ধমে চলছে প্রতিটি ইউনিয়নে দলীয় ইউপি নির্বাচনের পদপ্রার্থীদের নামের তালিকা সংগ্রহের কাজ। আগামী সপ্তাহে এসব প্রার্থীদের নামের তালিকা উপজেলা বিএনপির কাছে প্রেরণের নিদের্শ রয়েছে বলে সূত্র জানায়।
জানাগেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলার আট ইউনিয়নের বিএনপির সমর্থিত প্রার্থীরা প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন এসব প্রার্থীরা বিভিন্ন সামাজিক অনুষ্টানে সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। দলীয় মনোনয়ন পেতে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তারা যোগাযোগ অব্যাহত রেখেছেন। এখনও পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাঠ চুষে বেড়াচ্ছেন বলে জানাগেছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী অনেক প্রবাসী প্রার্থীও রয়েছেন। তারা কেউ কেউ দেশে অবস্থান করে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আবার অনেক প্রবাসী প্রবাসে থেকেও দেশে থাকা তাদের আত্বীয় স্বজনদের মাধ্যমে নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন। তবে শেষ পর্যন্ত কারা পাবেন দলীয় মনোনয়ন সেটা কেবল দেখার বিষয়।
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, প্রতিটি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় পদপ্রার্থীদের নামের তালিকা সংগ্রহ কাজ চলছে।


