বিশ্বনাথে কৃষক লীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৫০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকীব আলী ও সাংগঠনিক সম্পাদক মনছুর আলীকে তাঁদের নিজস্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ইউনিয়ন কমিটি গঠনের পর থেকে দলীয় কার্যক্রমে অংশগ্রহন না করার কারণে ওই দুই নেতাকে তাঁদের নিজস্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল স্বাক্ষরিত রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘রাকীব আলী ও মনছুর আলী’কে অব্যাহতি প্রদানের সত্যতা জানিয়েছেন।


