বিশ্বনাথে খাজাঞ্চি ইউপির ৭ ওয়ার্ড বাসীর উদ্যোগে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৫১ বার পঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্থরের জনগনকে নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ৭টায় বিশাল মতবিনিময় সভা বন্ধুয়া সরকার বাড়িতে অনুষ্টিত হয়।
নোয়াগাও গ্রামের প্রবীন মুরব্বি আছদ্দর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলিছ আলী সরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বন্ধুয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী সমছু মিয়া, আজমান আলী, সুনা মিয়া, মনোহর আলী,মন্তাজ আলী, লাল মিয়া, মন্তাজ আলী মনতু, আব্দুল মতিন, ফরিদ মিয়া, আখদ্দছ আলী, মইন উদ্দীন,নোয়াগাও গ্রামের বাবুল মিয়া, আনহার মিয়া, কচির মিয়া, কালা মিয়া, হারুনুর রশিদ বাবুল, ফয়জুল, শানুর মিয়া, কৃষনপুর গ্রামের চান্দ আলী, চমক আলী, রুপালী, এনাম আহমেদ, মোড়াউনা গ্রামের আশ্বব আলী,বশির মিয়া, চেরাগ আলী, আয়না মিয়া,রগুপুর গ্রামের ছুরত আলী, গোলাম আলী, রহমান আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বন্ধুয়া গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মনোহর আলীকে ৭নং ওয়ার্ডের মেম্ববার পদপ্রার্থী ঘোষনা করা হয় এবং খাজাঞ্চী ইউনিয়নের আখলিছ আলী সরকারের সুযোগ্য পুত্র আব্দুর রব সরকারকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং খাজাঞ্চী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী করার জন্য আগামী দিনের বিশ্বনাথ-বালাগঞ্জ বিএনপির কান্ডারী জননেতা এম ইলিয়াস আলীর সুযোগ্য উত্তরসূরী তাহসিনা রুশদীর লুনা ম্যাডাম ও বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতি অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তি


