বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির ইতিহাস উন্নয়নের ইতিহাস। শান্তি ও উন্নয়নের প্রতিক লাঙ্গল। এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপার মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আওয়ামীলীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে মানুষের প্রত্যাশা বেশী।
তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলীর সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা তুতা মিয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সূফি মাহমূদ, দেওকলস ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মনোহর আলী, একেএম দুলাল, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা নজমুল ইসলাম চৌধুরী, সুহেল তাজ।
এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা উমর আলী, রইছুল ইসলাম, খোয়াজ মিয়া, কালা মিয়া, প্রদীপ চন্দ্র দেব, আবুল কালাম, নোমান আহমদ, আমির উদ্দিন, আব্দুল খালিক, বাবুল আহমদ, সুহেল মিয়া, ছাদ মিয়া, সেবুল মিয়া, ইলিয়াছ মিয়া, লয়লুছ আহমদ প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলারদের ভোটের মাধ্যমে খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হনয়েছেন উমর আলী, তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী রইছুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রদীপ চন্দ্র দেব, তার নিকটতম প্রতিদ্বন্ধি আবুল কালাম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নোমান আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্ধি আমির উদ্দিন।


