বিশ্বনাথে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:২০ অপরাহ্ণ | সংবাদটি ৫৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের বার্ষিক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েফ আহমদ শায়েকের পরিচালণায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মুনতাসির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। দারস পেশ করেন মাওলানা নুরুল হক।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিস নেতা মাওলানা শরিফ আহমদ, মাওলানা রফিক আহমদ রাজু, মাওলানা ফিরুজ আলী, রাসেল আহমদ শিকদার, আতিকুর রহমান, কামরুল ইসলাম, আমিনুল ইসলাম, জুনাব আলী, মো. মামুন, জাহাঙ্গির আলম কবির, আব্দুল ওয়াদুদ, আব্দুল গফুর, ইয়হইয়া, আমিরুল ইসলাম, আব্দুল ছালিক, সৈয়দ মুসলেহ উদ্দিন, লোকমান আহমদ, আবু সুফিয়ান, মাওলানা আমরুজ, এনামুল হক, আব্দুল জলিল, এহসান আহমদ তৈমুছ, নিজামুল ইসলাম, শাহীন আহমদ, মাওলানা ফিরুজ আলী, কাজী তোফায়েল আহমদ, রফিক আহমদ, মাওলানা এবাদুর রহমান, শিশু মিয়া প্রমুখ।


