বিশ্বনাথে তালামীযের গজল সন্ধ্যা ২৭ ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৭ বার পঠিত
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার উদ্দ্যেগে আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬ টায় রামসুন্দর অগ্রমামী উচ্চ বিদ্যালয়ের মাঠে তালামীযে ইসলামিয়া’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ইসলামী গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত গজল সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা আখতার আলী। উদ্ধোধক উপজেলা আল-ইসলাহর সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম
সভাপতিত্ব করবেন বিশ্বনাথ উপজেলা দক্ষিণ তালামীযের সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, দিক নির্দেশনায় ঃ কবি রফীকুল ইসলাম মুবীন। যারা কণ্ঠ দিবেন ঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি সংগীতশিল্পি, গীতিকার ও সুরকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, সুলতান আহমদ, তাহমিদ জাহান নাফিস, আবুল হাসান মোঃ রফিকুল হক, হাফিজ আহমদ, মোঃ আব্দুল মুক্তাদির ফয়ছল, মাশুক আহমদ নাঈম।-বিজ্ঞপ্তি


