বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯. আটক ২
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটেরে বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ৯জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা সদরের সাবেক মছতুরা কমিউনিটি সেন্টারে সামনে সরিষপুর গ্রামের আবদুল হান্নান ও জাহারগাঁও গ্রামের ওয়ারিছ খানের লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
আহতরা হলেন-ওয়ারিছ খান,রুহেল খান, আজাদ খান, সুজন খান, শাহজাহান, আবদুল হাসিব, আবদুল মানিক, আবদুল সত্তার, জলাল মিয়া। এরই মধ্যে গুরুতর আহত ৫জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ ২জন আটক করে থানা নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার সরিষপুর গ্রামের আবদুল হান্নান সাবেক মছতুরা কমিউনিটি সেন্টারের সামনে দীর্ঘ দিন পূর্বে পিতৃক সম্পত্তির ওপর দালান কোঠা নির্মাণ করেন। এতে জাহারগাঁও গ্রামের ওয়ারিছ খান ওই জায়গা সরকারি দাবি করে তিনি আসছেন।
এব্যাপারে ওয়ারিছ খানের ছেলে রুহেল খান ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, সরকারি জায়গা অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদ করায় আমাদের ওপর অস্ত্র নিয়ে আবদুল হান্নান তার বাহির নিয়ে হামলা চালায়। এতে আমরা কয়েকজন আহত হই। ইতি মধ্যে সরকারি জায়গায় ঘর নির্মাণ করার অভিযোগ এনে আমার পিতা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন ।
আবদুল হান্নানের ছেলে শাহজাহান বলেন, আমাদের জায়গায় পিতৃক সম্পত্তির ওপর র্দীঘদিন (প্রায় ২৫ বছর) আগে ঘর নির্মাণ করি। কিন্তু হঠাৎ করে ওয়ারিছ খান তার সস্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ঘর দখল নিতে চায়। সোমবার হঠাৎ করে ওয়ারিছ খান তার সস্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের জায়গা জোরপূর্বক দখল নিতে আসে। হঠাৎ করে তারা আমাদের ওপর হামলা চালায়।
থানার ওসি আবদুল হাই ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুইজন আটক করা হয়েছে বলে তিনি জানান।


