বিশ্বনাথে দুষ্কৃতিকারীরা সরকারী রাস্তার১৫০টি গাছ কর্তন করেছে
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: সরকারী রাস্তায় লাগানো প্রায় ১৫০টি গাছ কর্তন করেছে দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বরাবরে লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী। অভিযুক্তরা হলেন তেলিকোনা গ্রামের মৃত: ঈসরাইল আলীর পুত্র দিলোয়ার হোসেন, একই গ্রামের মৃত : আব্দুল গফুরের পুত্র ছোয়াব উল্লাহ, আলতা হোসেন, আজিজ উল্লাহ’র পুত্র বাদশা মিয়া, মৃত: উম্মর আলীর পুত্র আবুল হোসেন, মৃত: আঞ্জব আলীর পুত্র তেরা মিয়া, মৃত: আইয়ুব আলীর পুত্র সফিক মিয়া, আছাব মিয়া, মৃত: আবুল কালামের পুত্র তারেক আহমদ, মৃত: আব্দুল আজিজের পুত্র আশিখ মিয়া।
অভিযোগে প্রকাশ : ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী ২৫ জুন ২০১৫ সালে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাড়ির সামনের রাস্তা থেকে তেলিকোনা সেতু পর্যন্ত নানা জাতের প্রায় ১৫০টি গাছ রোপন করেন। বৃহস্পতিবার তেলিকোনা গ্রামের বিএনপি সমর্থিত সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তার সব গাছ কর্তন করে রাস্তার উপরে ফেলে যায়। লুঠ করে নিয়ে যায় প্রায় দুই হাজার টাকার বাশেঁর খুঁটি।
গাছ কর্তনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী।


