বিশ্বনাথে নারীর প্রতি সহিংসতা ওবাল্য বিবাহ প্রতিরোধে সভা
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৪২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ’ বিষয়ে এক আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। বিশ্বনাথ মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ নেহারুন নেছার সভাপতিত্বে ও থানার এসআই হাবিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল হাই। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আলম ফকির, ১০ম শ্রেণীর ছাত্রী রূপালী বেগম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মো. তৈয়বুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জল হোসেন, শিক্ষিকা শেফালী বেগম, সাংবাদিক নূর উদ্দিন, আক্তার আহমদ সাহেদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।


