বিশ্বনাথে পল্লী উন্নয়ন সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার ধীতপুর-ইকবালপুর মাদরাসার হল রুমে পল্লী উন্নয়ন সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আবুল খায়েরের সভাপতিত্বে ও সিনিয়র ফিল্ড অফিসার আবদুস সামাদ আজাদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সহকারি কর্মকর্তা মো.ইয়াহহিয়া, মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আবদুল মালেক।
বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, প্রশিক্ষন প্রাপ্তি ফিরোজ আলী, আবদুর নুর, আবদুল হক, বশির মিয়া, আজেবুন নেছা, আফতেরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আরডিএস আজিজুর রহমান। কোরআন তেওলায়াত করেন মাদরাসার শিক্ষার্থী তাহমিনা বেগম।
এসময় এলাকার শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে গরু,ছাগল, হাঁস, মোরগ পালন করার বিষয়ে অবহিত করা হয়।


