বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার অভিযোগে মামলা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৯১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পাওয়া টাকা চাইতে গিয়ে হামলার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে উপজেলার ধীতপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে আনছার মিয়া বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নং ২৮।
মামলার আসামিরা হলেন-ধীতপুর গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে ফারুক মিয়া, জমির মিয়া, শামিম আহমদ, মৃত নোয়াব উল্লার ছেলে বাবুল মিয়া, মৃত মনফর আলীর ছেলে আবদুল বারী, ছালিক মিয়া, মৃত আবদুল মরাফের ছেলে বশির মিয়া, সোনাফর আলী ছেলে নুর ইসলাম।
এজাহার সূত্রে জানাগেছে, বাদির উপজেলার কাইয়া-কাউড় (নতুন বাজার) এর চাউলের দোকান রয়েছে। আসামি বাদির গ্রামের বাসিন্দা। সেই সুবাদে আসামীরা প্রায়ই বাদি ও মামলার সাক্ষা ইলাছ মিয়ার দোকান হতে চাউলে বাকিতে ক্রয় করে। এরই প্রেক্ষিতে আসামি জমির আলী কাছে বাদি চার হাজার পাঁচশত টাকা ও আসামি ছালিক মিয়ার কাছে চৌত্রিশত টাকা পাওনা হই। গত ১৯ ফেব্রুয়ারী বিকেলে মামলার স্বাক্ষী ইলাছ মিয়া আসামি ফারুক মিয়াকে তার দোকানের সামনে পেয়ে পাওনা টাকা পরিশোধদের জন্য বললে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর আসামী ফারুক মিয়া চলে যায়। এরই জের ধরে ১৯ ফেব্রুয়ারী রাত ৮টায় আসামীরা দেশীয়-অস্ত্র সস্ত্র নিয়ে বাদির বাড়িতে এসে গালিগালাজ করে। এতে বাদি ঘর হইতে বের হয়ে এর প্রতিবাদ করেন। এর পর কথাকাটাকাটির এক পর্যায়ে বাদির ভাই মামলার স্বাক্ষী ইলাছ ঘর হইতে বের হয়ে আসলে আসামিরা তার ওপর হামলা চালায়। পরে তাকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই।


