বিশ্বনাথে পূর্ব শ্বাসরাম প্রাথমিক বিদ্যালয়ে চুরি
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে পূর্ব শ্বাসরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। চুরের দল বিদ্যালয়ে অফিস রুম ও শ্রেণী কক্ষের সিটকিনী কেটে ৬টি ফ্যান, বেল, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য জামাল আহমদ বলেন, অফিস ও শ্রেণী কক্ষের সিটকিনী কেটে চুরেরা ফ্যান, বেল, প্রয়োজনীয় কাজগপত্র নিয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম সাকী বলেন, শনিবার বিদ্যালয়ে গিয়ে জানাযায় বিদ্যালয়ে চুরি হয়েছে। বিষয়টি শিক্ষা অফিসার ও এসএসসি কে জানানো হয়েছে।


