বিশ্বনাথে প্রবাসীর বাড়ি থেকে গরু চুরি
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১২৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে দুটি গরু চুরি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নুরুজ আলীর বাড়িতে এ চুরি ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা দেখে ভিতরে প্রবেশ করে গরুগুলো দেখা যায়নি বলে ওই পরিবার সূত্রে জানাযায়।
গরু চুরির বিষয়টি নিশ্চিত করে প্রবাসীর ভাই সমর আলী বলেন, সোমবার রাতে গোয়াল ঘরে দুটি তালা ভেঙ্গে চুরের দল ঘরে প্রবেশ করে। গোয়াল ঘরে থাকা ১টি গাভী ও ১টি হালের বলদ চুরেরদল নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য এক লাখ টাকা হবে বলে তিনি জানান।


