বিশ্বনাথে বিএনপি নেতা আবর খানের পিতার দাফন সম্পন্ন : লুনার শোক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খানের পিতা বিশিষ্ট মুরব্বী আওলাদ খানের ইন্তেকাল। বুধবার সকাল ৮টায় তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। বুধবার বিকেল ৫টায় মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, দৌলতপুর ইউপি বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, সাবেক চেয়ারম্যান আবারক আলী, আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা জামায়াতের আমির আবদুল কাইয়ুম, সমাজসেবক আবারক আলী মেম্বার, বাবুল মিয়া, দৌলতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লা সিতার, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, প্রভাষক ইসলামুজ্জামান, আ.লীগ নেতা আছাব উদ্দিন, বিএনপি নেতা আজাদ আলী, মাছুম আহমদ মারুফ, আজাদ খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, দৌলতপুর ইউপি যুবলীগের সভাপতি দবির মিয়া, যুবদল নেতা ইসলাম উদ্দিন, সেচ্ছাসেবকদল নেতা শাহিন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, রুহেল আহমদকালুসহ বিভিন্ন সামাজিক,রাজনীতি,ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মরহুম আওলাদ খানের মৃত্যুত্বে ইলিয়াসপত্নী ও উপজেলা বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
শোকপ্রকাশকারীরা হলেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তাহিদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


