বিশ্বনাথে বিদেশী মদসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ অফির্সাস চয়েজ ৭ বোতল (ভারতীয় মদ) সহ তিন ব্যক্তি আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার সদরের জানাইয়া গেইটে সামন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার বাসিন্দা ইনছান আলী, লরেক্স আহমদ ওরফে রাসেল ও আব্দুল মছব্বির। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
মদসহ তিনজনকে আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৭ বোতল মদসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।


