বিশ্বনাথে বিদ্যালয়ে চুরি
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার ::বিশ্বনাথে বিদ্যালয়ে চুরি হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামে আল-মদিনা বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে। অফিসের তালা ভেঙ্গে চুরের দল বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজগপত্র ও নগদ ৩৯ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল সালাম মুন্না। এবিষয়ে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালিক।


