বিশ্বনাথে ব্রিটেনের কাউন্সিলর আয়াছ মিয়া ও বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর আয়াছ মিয়া ও বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাজাঞ্চী একাডেমী ও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ভূমি দাতা আবদুল হান্নানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় সংর্বধিত অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর আয়াছ মিয়া, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান।
বক্তব্য রাখেন আবদুল হান্নান ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আবদুস শহিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ মিয়া, মোস্তাক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন শাহিন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকম’র সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ওমর ফারুক, সাইদুর রহমান, শওকত আলী, অভিভাবক সদস্য আবদুর রহিম, বিদ্যালয়ের শিক্ষক মামুন আহমদ, মজলু মিয়া, মতিউর রহমান, হাফিজুর রহমান, আবুল খয়ের, রুহুল আমিন, খায়রুল ইসলাম, রেশমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়।


