বিশ্বনাথে মদনমোহন জিউর আখড়ায় রোববার থেকে অষ্টপ্রহরব্যাপী মহানাম ও লীলা সংকীর্তন মহোৎসব শুরু
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার মাওনপুর গ্রামস্থ শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়ায় আগামী রোববার (১৪ ফেব্রুয়ারী) থেকে অষ্টপ্রহরব্যাপী মহানাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। মহোৎসবে কীর্তন পরিচালনা করবেন সর্ব শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী (বিশ্বনাথ), প্রাণ প্রদীপ ঘোষ (কলকাতা), দেবব্রত চক্রবর্তী (বিশ্বনাথ), কুমারী মিতালী মুখার্জি (কলকাতা)।
১৪ ফেব্রুয়ারী রোববার সন্ধ্রায় বিকেলে শ্রীমদ্ভাগবত পাঠের মধ্যে দিয়ে মহোৎসব শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে দধিভান্ড ভঞ্জন, লীলা সংকীর্তন সমর্পন মোহন্তগণ বিদায় ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
সুষ্ঠ ও সুন্দর ভাবে মহোৎসব সম্পন্ন করার জন্য উপজেলার সর্বস্থরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।


