বিশ্বনাথে মর্নিং স্টার একাডেমীর বার্ষিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ১১১৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মর্নিং স্টার একাডেমীর তিনটি ক্যাম্পাসের শিক্ষকদের বার্ষিক প্রশিক্ষণ শনিবার সকালে উপজেলা সদরের জগন্নাথপুর রোডে অবস্থিত ক্যাম্পাসে সম্পন্ন হয়।
একাডেমীর প্রিন্সিপাল আলহাজ্ব সায়েক আহমদ সায়েকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় বার্ষিক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ট্রেইনার শাহ আলম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুল বারী।
এসময় উপস্থিত ছিলেন রফিক আহমদ, মোছাঃ পপি বেগম, মোছাঃ হাজেরা বেগম, সোমা বেগম, নুরুল ইসলাম, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, নাছিমা বেগম, লাভলী বেগম, আয়শা আক্তার পপি, তানিয়া রহমান, আমির উদ্দিন, রুবেল মিয়া, তাহির আলী, সাইদুল ইসলাম, কবির খান, নুরুল ইসলাম, রুজেল আহমদ, জাকির হোসাইন, জহিরুল ইসলাম, আবদুস শহীদ, রলি বেগম, নজরুল ইসলাম প্রমুখ।


