বিশ্বনাথে মরহুম জবান উল্লাহ মাদরাসা একাডেমী এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে পোষাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, বিশ্বনাথে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় প্রবাসীরা আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। এলাকার প্রবাসীরা শিক্ষাখাতে অগ্রনী ভূমিকা রাখছেন। প্রবাসীরা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এগুলো রক্ষণাবেক্ষন করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের টেংরা (বাঘমারা) গ্রামের মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদরাসা একাডেমী এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে মাদরাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকরম আলীর অর্থায়নে পোষাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদরাসা একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আকরম আলীর সভাপতিত্বে ও তরুণ রাজনীতিবিদ সিতার মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদের আহবায়ক হাজী সুনু মিয়া, সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল, সমাজসেবক মজিরুল ইসলাম চৌধুরী তকদির মিয়া, প্রবাসী এম এ মল্লিক, এম এ হক। বক্তব্য রাখেন শিক্ষক নজরুল ইসলাম, তরুণ সংগঠক রানা মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবদুল কাদির। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেহাত উল্লা।
এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ইকবাল হোসেন, হাফিজ আরব খান, সমাজসেবক শামিম আহমদ, আব্বাস আলী, আহমদ আলী, ইন্তাজ আলী, আশিক আলী, নিজাম মিয়া, প্রবাসী মনু মিয়া, কুদ্দুছ মাস্টার, আবদুল হান্নান, ময়ুর মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পোষাক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


