বিশ্বনাথে ‘মা’ সমাবেশ অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি ব্যতিক্রমি অনুষ্টান ‘মা’ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দ্যোগে ওই ‘মা’ সমাবেশ অনুষ্টিত হয়। বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থীদের মায়েরা গিয়ে সমাবেশে উপস্থিত হন। সভায় বক্তারা মায়েদের উদ্দেশ্যে সন্তানদের শিক্ষার মান উন্নয়ন বাড়াতে ও শারীরীক যত্ন নেয়া সম্পর্কে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।
এলাকার বিশিষ্ট মুরব্বি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মকবুল আলী’র সভাপতিত্বে ও সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যাললয়ের সহকারি শিক্ষক আলতাপুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, আ’লীগ নেতা আসাদুজ্জামান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফজলু মিয়া, শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম, সদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজাম্মেল হক, প্রবাসী আব্দুল তাহিদ, এলাকার মুরব্বি নুরুল ইসলাম, বিটিএস ইউকে’র সদস্য ফারুক মিয়া ও নুর মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিৎ পুরকায়স্থ। জাতীয় সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের স্কাউট দল ও পবিত্র কোর-আন তেলাওয়াত করে চতুর্থ শ্রেনীর ছাত্র বেলায়েত হোসাইন সাইফ।


