বিশ্বনাথে মিলাদ কিয়াম নিয়ে বাহাস শুক্রবার : দু’পক্ষের মধ্যে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৫১৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের বাগিছাবাজারে মিলাদ-কিয়াম এর পক্ষে বিপক্ষে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ২টায় বাহাস আহবান করা হয়েছে। একই স্থানে আলীয়া ও কওমি পক্ষ মিলাদ-কিয়াম নিয়ে বাহাস আয়োজনের আহবান করে। এনিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বাহাস নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।এদিকে কওমি মাদরাসার পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে স্থানীয় এলাকায় মাইকিং করে এবং দফায় দফায় বৈঠক চলছে বলে জানাগেছে।
অপরদিকে, আলিয়া মাদরাসা পক্ষ থেকে গত তিন ধরে এলাকায় লিপলেট বিতরণ করা হয়।
জানাগেছে, ১৫ ফেব্রুয়ারি বাগিছাবাজারের তাফসীরুল কোরান মাহফিলে নরসিনদীর মাওলানা আনোয়ার হুসেন চিশতি মিলাদ-কিয়াম নিয়ে কটুক্তি ও বিভ্রান্তকর বক্তব্য দেয়ায় বাহাস আহবান করেছেন স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত অনুসারীরা। তারা মাওলানা আনোয়ার হুসেন চিশতি অনুসারীদের সাথে মিলাদ ও কিয়ামের বৈধতার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
বাহাস আহবানকারী মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের জানান, মাহফিলে বলা হয়েছে কিয়াম নাজায়েজ শিরক। নবী গায়েব জানেন না, তিনি নূরের তৈরী নয়। নবী হাজির-নাজির যারা বলে তারা কাফের ও মুশরিক। বেয়াদবী মূলক বক্তব্য দিয়ে এলাকার শান্তিশৃংঙ্খা ভঙ্গ করা হয়েছে। নবী প্রেমিকরা ফুসে ওঠেছেন।
বাহাস আহবানকারী মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের জানান, মাহফিলে বলা হয়েছে কিয়াম নাজায়েজ শিরক। নবী গায়েব জানেন না, তিনি নূরের তৈরী নয়। নবী হাজির-নাজির যারা বলে তারা কাফের ও মুশরিক। বেয়াদবী মূলক বক্তব্য দিয়ে এলাকার শান্তিশৃংঙ্খা ভঙ্গ করা হয়েছে। নবী প্রেমিকরা ফুসে ওঠেছেন।
অপর বাহাস আহবানকারী মাওলানা আনহার উদ্দিন বলেন, শুক্রবার যথা সময়ে বাহাস অনুষ্ঠিত হবে। বাহাস সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে তিনি জানান।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, বিষয়টি থানার অফিসার ইনচার্জ কে অবহিত করা হয়েছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
থানার ওসি আবদুল হাই বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের কথা যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।


