বিশ্বনাথে শিমুলতলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বরণ্যে আলেমে দ্বীন, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলেছেন, যারা মাজহাব মানে না তারা মুসলমান নয়। এদেরকে মাজহাব মেনে দ্বীন ও ইসলামের পথে কাজ করতে হবে। তিনি বলেন, বির্তকের উর্দ্ধে সংঘাত মুক্তভাবে জীবন-যাপন করার প্রতি আহবান জানান, গত রবিবার রাতে বিশ্বনাথে জামেয়া মদীনাতুল উলুম ও হাজী আব্দুস ছাত্তার মহিলা মাদ্রাসা শিমুলতলার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন ও মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা ফয়জুর রহমান খান, হযরত মাওলানা হাফিজ হারুনুর রশীদ, হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম সুফিয়ান, হযরত মাওলানা মুহিউল ইসলাম বুরহান, হযরত মাওলানা হাফিজ ফখরুল ইসলাম, হযরত মাওলানা ফয়জুর রহমান, হযরত মাওলানা হাফিজ নুরুল ইসলাম, হযরত মাওলানা জিলাল আহমদ, হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান, হযরত মাওলানা আব্দুল বাতিন, হযরত মাওলানা হাফিজ মুছলেহুদ্দীন রাজু, হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ, হযরত মাওলানা জাহিদ হাসান, হাফিজ জিয়াউর রহমান প্রমুখ।


