বিশ্বনাথে সপ্তাহব্যাপী বই মেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৯০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মাঠে ‘২১ উদযাপন পরিষদ’র উদ্যোগ অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বই মেলা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।
২১ উদযাপন পরিষদের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাব হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, কলামিস্ট ও কবি মুস্তাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, প্রস্তাবিত বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আখদ্দুছ আলী, ব্রাডফোর্ড আওয়ামী লীগের সহ সভাপতি শামছুল আলম ছরকুম, রামাপাশা ইউনিয়র পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছইল মিয়া, প্রবাসী আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম। বক্তব্য রাখেন পরিষদের সদস্য মহব্বত আলী, আনহার আলী, নবীন সোহেল, ইকবাল হোসেন শাহীন, কাওছার আহমদ বাপ্পী, ইলিয়াস মিয়া।


